ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সেনাবাহিনী কর্তৃক ৫টি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার !

নরসিংদীতে সেনাবাহিনীর দায়িত্বে থাকা অধিনায়ক ২৮ ইষ্ট বেংগল লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব পিএসসি এর নেতৃত্বে গত ৮ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর একটি বিশেষ টিম নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি অস্ত্র এবং ২৬ রাউন্ড রাবার বুলেট উদ্ধার করেছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট ২৮ ইষ্ট বেংগল সেনাবাহিনীর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে নরসিংদীর বড় বাজার জামে মসজিদ এর পেছনে পরিত্যক্ত একটি বাড়ি থেকে ২৬ রাউন্ড তাঁজা রাবার বুলেট উদ্ধার করে। গত ১১ আগস্ট রায়পুরা উপজেলার মেথীকান্দা এলাকা থেকে ডাকাতদের ফেলে দেওয়া জলাশয় থেকে ৩টি একনালা বন্ধুক উদ্ধার করে। গত ১৩ আগস্ট নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের কালীর হাট এলাকার একটি বাড়ী থেকে ১টি শর্টগান উদ্ধার করে, শর্টগানটি নরসিংদী জেলা কারাগার এর লুন্ঠনকৃত বলে জানা যায়।
এছাড়া গত ১৬ আগস্ট নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি জঙ্গল থেকে ১টি রাইফেল বিডি-০৮ উদ্ধার করে, রাইফেলটি নরসিংদী জেলা কারাগার থেকে লুন্ঠনকৃত বলে জানা যায়।
আজ রবিবার (১৮ আগস্ট) দুপুরে ২৮ ইষ্ট বেংগল এর অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব পিএসসি উদ্ধারকৃত ৫টি অস্ত্র ও ২৬ রাউন্ড রাবার বুলেট নরসিংদী পুলিশের নিকট হস্তান্তর করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

সেনাবাহিনী কর্তৃক ৫টি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার !

আপডেট টাইম : ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :