ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সেনবাগ ক্রিকেট ক্লাবের উন্নয়ন নিয়ে প্রাণবন্ত মতবিনিময় সভা

বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মো: নাজমুল ইসলাম মানিক-এর পাশে থাকার অঙ্গীকার

মোহাম্মদ আবু নাছেরঃ

দীর্ঘ ২৫ বছর ধরে ক্রীড়াঙ্গনে নোয়াখালীর সেনবাগে স্থানীয় খেলাধুলার অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা যোগ করলো সেনবাগ ক্রিকেট ক্লাব।

বুধবার ( ২২ অক্টোবর ) সন্ধ্যা ৬টায় সেনবাগ বাজারে “সফিকুর রহমান ট্যুরস এন্ড ট্রাভেলস” অফিসে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত মতবিনিময় সভা। সভায় উপস্থিত ছিলেন সেনবাগ ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মিজানুর রহমান সুমন, এবং ক্লাবের অন্যতম অফিসিয়াল স্পন্সর, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও সফিকুর রহমান ট্যুরস এন্ড ট্রাভেলস এর পরিচালক মো: নাজমুল ইসলাম (মানিক)।

সভায় আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তাহির সালমান শাওন, মার্কেন্টাইল ব্যাংক (পিএলসি), কানকিরহাট শাখার এসিস্টেন্ট অফিসার ওমর পারভেজ, নোয়াখালীর অন্যতম মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, সাংবাদিক মো: শামছুদ্দীন, সাংবাদিক মো: আবদুল মোতালেব, সাংবাদিক জুয়েল রানা, সাংবাদিক মো: জাহাঙ্গীর হোসেন সহ সেনবাগ ক্রিকেট ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় ক্লাবের উন্নয়ন, খেলোয়াড়দের মানোন্নয়ন, আধুনিক সুবিধা বৃদ্ধি এবং সেনবাগে খেলাধুলার জন্য মাঠের সংকীর্ণতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আলোচনায় মুগ্ধ হয়ে পরিচালক মো: নাজমুল ইসলাম মানিক বলেন, “খেলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার যে প্রচেষ্টা সেনবাগ ক্রিকেট ক্লাব নিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি সবসময় সেনবাগ ক্রিকেট ক্লাবের পাশে থাকবো।”

সভা শেষে সেনবাগ ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে মো: নাজমুল ইসলাম মানিক কে সম্মাননা স্মারক-ক্রেস্ট ও ক্লাবের অফিসিয়াল জার্সি প্রদান করা হয়।

৩৪ বছরের ঐতিহ্যবাহী “সফিকুর রহমান ট্যুরস এন্ড ট্রাভেলস” দীর্ঘদিন ধরে সেনবাগসহ দেশের বিভিন্ন প্রান্তে সুনাম ও সততার সাথে বিদেশ গমনের সকল ভিসা প্রসেসিং সেবা (ওয়ার্কিং, স্টুডেন্ট, ট্যুরস ও হজ্ব ভিসা) দিয়ে আসছে।

প্রতিষ্ঠানটি সেনবাগ থানার সবচেয়ে বিশ্বস্ত ট্রাভেলস প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। স্থানীয়দের মতে, “এই মতবিনিময় সভা সেনবাগের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা করবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি রাজার অভিষেক অনুষ্ঠিত

error: Content is protected !!

সেনবাগ ক্রিকেট ক্লাবের উন্নয়ন নিয়ে প্রাণবন্ত মতবিনিময় সভা

আপডেট টাইম : ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
মোহাম্মদ আবু নাছের, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি :