ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সেনবাগে পিসিএল ২০২৫ এর রোমাঞ্চকর ২য় ম্যাচে ৩৬ রানে ফ্রিডম-২৪ এর দাপুটে জয়!

মোহাম্মদ আবু নাছেরঃ

নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চলছে বহুল প্রতীক্ষিত “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি (পিসিএল) পৌর ক্রিকেট লীগ ২০২৫”।

রোববার (১২ অক্টোবর) আর সেই আয়োজনে বিকেল ৩টায় অনুষ্ঠিত ২য় ম্যাচে মাঠ কাঁপালো দুই শক্তিশালী দল ফ্রিডম-২৪ বনাম ইয়াং ফাইটার্স।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফ্রিডম-২৪। শুরু থেকেই ব্যাট হাতে আগুন ঝরাতে থাকে তাদের দুই ওপেনার। ফখরুলের বিধ্বংসী ব্যাটিংয়ে চার-ছক্কার বন্যা বয়ে যায় কাদরা আঞ্জু ব্রিকফিল্ড মাঠে। মাত্র ২৮ বলে ৭৬ রানের ইনিংস খেলে তিনি দর্শকদের মাতিয়ে রাখেন। তার সঙ্গে দেলোয়ারও ছিলেন সমান তালে, ২৬ বলে ৬৩ রানের অসাধারণ ইনিংস খেলেন। অধিনায়ক সুমন ১০ বলে ২৩ এবং শিবলু ৬ বলে ২০ রান যোগ করলে নির্ধারিত ১২ ওভারে ফ্রিডম-২৪ এর স্কোরবোর্ড থামে ২১৫ রানে ৩ উইকেট হারিয়ে।

বড় টার্গেটে ব্যাট করতে নেমে ইয়াং ফাইটার্সও শুরুটা দারুণ করেছিল। ওপেনার ফয়সালের ঝোড়ো ইনিংস-২১ বলে ৬০ রান, এক পর্যায়ে ম্যাচকে করে তোলে রোমাঞ্চকর। কিন্তু মাঝের ওভারে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে যায় ইয়াং ফাইটার্স। শেষ ২ ওভারে যখন দরকার ছিল ৫০ রান, তখন বল হাতে আসে অধিনায়ক সুমনের যাদু! তিনি মাত্র ৫ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

শেষ পর্যন্ত ইয়াং ফাইটার্স ১২ ওভারে ১৭৯ রানেই থেমে যায়, হার মানে ৩৬ রানে। বোলিংয়ে সুমন ৩ ওভারে ৩৯ রান দিয়ে ৪ উইকেট দখল করেন। অসাধারণ পারফরম্যান্সের জন্য ফখরুল ২৮ বলে ৭৬ রান করে “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন।

পুরো পিসিএল জুড়ে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে, দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, টিভি ৯ বাংলা, বিডি পোস্টস.কম, চ্যানেল এ, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ, ক্রাইম রিপোর্ট ২৪.কম, দি জনতা নিউজ, আপডেট বিডি নিউজ ২৪ লাইভ ও বিএনএন।

এই জয়ের মাধ্যমে ফ্রিডম-২৪ পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করে এবং পুরো মাঠজুড়ে দর্শকরা উপভোগ করে এক অনবদ্য ক্রিকেট উৎসব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি রাজার অভিষেক অনুষ্ঠিত

error: Content is protected !!

সেনবাগে পিসিএল ২০২৫ এর রোমাঞ্চকর ২য় ম্যাচে ৩৬ রানে ফ্রিডম-২৪ এর দাপুটে জয়!

আপডেট টাইম : ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
মোহাম্মদ আবু নাছের, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি :