ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সেনবাগের রাজনীতিতে ঝড়-মনোনয়ন দাখিলের ঘোষণা জয়নুল আবদীন ফারুকের

মোহাম্মদ আবু নাছেরঃ

সেনবাগের গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

শনিবার (২৭ ডিসেম্বর ) সন্ধ্যায় সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি আসন্ন জাতীয় নির্বাচন, এলাকার উন্নয়ন ভাবনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা তুলে ধরেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, “সেনবাগবাসী পরিবর্তন চায়। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই।” তিনি আগামী নির্বাচনে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

তিনি আরও জানান, আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করবেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সেনবাগের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ আরও বেড়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

সেনবাগের রাজনীতিতে ঝড়-মনোনয়ন দাখিলের ঘোষণা জয়নুল আবদীন ফারুকের

আপডেট টাইম : ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :