ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদী প্রেসক্লাবে বিশৃঙ্খলা

সেক্রেটারিকে গণধোলাই, তালাবদ্ধ ক্লাব পুনরায় খুলে দিল প্রশাসন

মোঃ আলম মৃধাঃ

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নরসিংদী প্রেসক্লাবে ঘটে গেল অভূতপূর্ব ঘটনা। গত (২১ আগস্ট) বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১-এর জেলা প্রতিনিধি মোবারক হোসেনকে সাংবাদিকরা ক্লাব থেকে বের করে দেন। এ সময় তাকে গণধোলাই দেওয়া হয় এবং পরে সাংবাদিকরা প্রেসক্লাবের দরজায় তালা ঝুলিয়ে দেন। মুহূর্তেই এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম (দৈনিক সমকাল প্রতিনিধি) এবং সাধারণ সম্পাদক মোবারক হোসেন নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করে আসছিলেন। নিয়মবহির্ভূতভাবে সদস্য অন্তর্ভুক্ত করা, যোগ্য সাংবাদিকদের বঞ্চিত করা, ভিন্নমত দমন করতে ক্লাব থেকে বহিষ্কার-এসব কর্মকাণ্ডে অসন্তোষ বাড়ছিল। অভিযোগ রয়েছে, তারা প্রেসক্লাবকে স্বজনপ্রীতি ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।

অতিষ্ঠ হয়ে সাংবাদিকরা এদিন সরাসরি প্রেসক্লাবে প্রবেশ করে সেক্রেটারিকে ধাক্কা দিয়ে বের করে দেন। ঘটনার পর পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের হস্তক্ষেপে তালা খোলা হয় এবং দুই পক্ষকেই প্রেসক্লাবে প্রবেশের সুযোগ দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান দুই পক্ষের সাংবাদিকদের নিয়ে ডিসি অফিসে মিটিংয়ে বসে জানান, ২৫ আগস্টের পর উভয় পক্ষকে নিয়ে পুনরায় আলোচনায় বসে সমস্যার স্থায়ী সমাধান করা হবে। তবে প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারি এবং একুশে টিভির জেলা প্রতিনিধি মাখন দাসকে প্রেসক্লাবে ঢোকার অনুমতি না দেওয়ার দাবি জানানো হয়। সচেতন মহলের আশঙ্কা, প্রকৃত সাংবাদিকদের অবমূল্যায়ন ও অবহেলা চলতে থাকলে এ ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

নরসিংদী প্রেসক্লাবে বিশৃঙ্খলা

সেক্রেটারিকে গণধোলাই, তালাবদ্ধ ক্লাব পুনরায় খুলে দিল প্রশাসন

আপডেট টাইম : ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :