ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সেই ভাইরাল রায়হান জামিলের ঝাড়ু মিছিলের ঘোষণা

আসলাম বেপারীঃ

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল আগামীকাল শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় চরভদ্রাসন উপজেলা সদরে এক বৃহৎ ঝাড়ু মিছিলের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।নির্বাচনী গেট, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সম্প্রতি সদরপুর ও চরভদ্রাসনের বিভিন্ন স্থানে তাঁর সমর্থকদের তৈরি করা নির্বাচনী গেট ও ফেস্টুন ভেঙে ফেলার ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। মুফতি রায়হান জামিল কালবেলা-কে বলেন,“আমি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী। তাই অন্যায় ও ভাঙচুরের প্রতিবাদে সবাইকে শান্তিপূর্ণভাবে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছি। জনগণের অধিকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি।”

তার এই কর্মসূচি ঘোষণায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই জানান, জনগণের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয় ও মানবিক।

মানবিক উদ্যোগের কারণেও মুফতি রায়হান জামিল আলোচনায় রয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তিনি ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মধ্যে মাংস বিতরণ করেন।
এর আগে ১১ জুলাই চরভদ্রাসন উপজেলার এমকে-ভাঙ্গি গ্রামের মাদ্রাসা মাঠে তিনি ২ টাকা কেজি দরে চাল বিতরণ করেন।

এছাড়া, গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ বিক্রির উদ্যোগে শত শত মানুষ ভিড় জমায়। তবে পর্যাপ্ত মাছ না থাকায় সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয় এবং পরে জনতার চাপে তিনি স্থান ত্যাগ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডিলারের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অভিযোগ দুই এমপির

error: Content is protected !!

সেই ভাইরাল রায়হান জামিলের ঝাড়ু মিছিলের ঘোষণা

আপডেট টাইম : ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :