ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সেই প্রতারক উজ্জ্বলের খপ্পরে এবার শার্শার এক ব্যবসায়ী

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা উজ্জ্বল বিশ্বাসের সাথে ব্যবসায়িক সম্পর্কের সুবাদে এবার শার্শার এক ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগে জিডি করেছেন ওই ব্যবসায়ী। সংশ্লিষ্ট ব্যবসায়ী সেলিম হোসেনের চেকটি ডিজঅনার করে তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যবসায়ী সেলিম হোসেন থানায় জিডি করেছেন।

জিডি সূত্রে জানা যায়, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা কালু বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস (৩৪) ব্যবসায়িক কাজে যশোর জেলার কোতোয়ালি থানাধীন নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকায় ভাড়া থাকেন। একই জেলার শার্শা উপজেলার নাভারন বাজারে ‘তানিষা এন্টারপ্রাইজ’ নামে একটি টিভি-ফ্রিজের দোকান আছে জনৈক মো. সেলিম হোসেনের (৪১)।

সেলিম হোসেন শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান এলাকার আব্দুল কাদেরের ছেলে। উজ্জ্বল বিশ্বাসের জেলার কোতোয়ালি থানার পালবাড়ী মোড়ে ‘ওয়েব ভিশন’ নামে একটি প্রতিষ্ঠান খুলে তার নিকট থেকে টিভি-ফ্রিজ কেনার অনুরোধ করেন। উজ্জ্বল বিশ্বাস একসাথে অনেক টিভি-ফ্রিজ সেলিম হোসেনের প্রতিষ্ঠানে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করে।

পরবর্তীতে উজ্জ্বল বিশ্বাসের প্রতিষ্ঠান থেকে সরবরাহকৃত পণ্যের মূল্য সেলিম হোসেন প্রদান করতে থাকেন। এছাড়া তার কোম্পানির টিভির গ্যারান্টি বাবদ সিকিউরিটি মানি সেলিম হোসেনের কাছে রাখার কথা। কিন্তু ব্যবসায়িক লেনদেনের পাওনা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শ চৌষট্টি টাকা গ্রহণ না করে সেলিম হোসেনের চেকটি ডিজঅনার করে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর পাঁয়তারা করছে। অতিরিক্ত টাকা গ্রহণের জন্য বিভিন্ন সময় ফোনে চাপ প্রয়োগ করছে।

এছাড়া বিভিন্নভাবে ক্ষতি করবে বলেও উজ্জ্বল বিশ্বাস ফোনে সেলিম হোসেনকে ভয়ভীতি দেখাচ্ছে। উজ্জ্বল বিশ্বাস তার কাছে থাকা চেক দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে গত বছরের ৫ নভেম্বর সেলিম হোসেন শার্শা থানায় একটি জিডি করেছেন। জিডি নং ২১২।

এর আগে যশোর পুলিশ লাইনের রিজার্ভ অফিসে কর্মরত এক সহকারী উপ পুলিশ পরিদর্শক ও তার ভাই প্রতারক উজ্জ্বল বিশ্বাসের ফাঁদে পড়ে কয়েক লাখ টাকা খুইয়ে সর্বস্বান্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ হয়নি, প্রতিদিন সাড়ে ৩ হাজার দর্শনার্থী সামলাতে হিমশিম খাচ্ছে জুলাই জাদুঘর

error: Content is protected !!

সেই প্রতারক উজ্জ্বলের খপ্পরে এবার শার্শার এক ব্যবসায়ী

আপডেট টাইম : ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
স্টাফ রিপোর্টার :