ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুমারখালীতে মত বিনিময় সভা

সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন উপহার দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবেঃ -পুলিশ সুপার জসিম উদ্দিন

শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ

সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন উপহার দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার জসিম উদ্দিন। শনিবার সকালে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা থানা প্রশাসনের আয়োজনে কুমারখালী উপজেলা পরিষদ সংলগ্ন আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায়এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন পুলিশ সুপার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৪ আসনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের মতবিনিময় সভায় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও তাদের সমর্থকদের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করে পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, নির্বাচনী মাঠে খেলবেন আপনারা আমরা রেফারির দায়িত্ব পালন করবো সুতরাং পরিবেশ যদি কেউ নষ্ট করেন লাল কার্ড,হলুদ কার্ড প্রদর্শন করবো এমনকি মাঠ ছাড়াও হতে পারেন।

এসপি জসিম উদ্দিন আরও বলেন অতীতের সকল সময়ের থেকে পুলিশ প্রশাসন এখন অনেক সুশৃঙ্খল ও সুসংগঠিত। নিরেপক্ষতা বজায় রাখতে আমরা ইতিমধ্যে বেশকিছু কৌশল অবলম্বন করেছি যেটা নির্বাচনী মাঠেই পরিলক্ষিত হবে। মতবিনিময় সভায় প্রার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিএনপি’র মেহেদী আহমেদ রুমী, বাংলাদেশ জামায়াত ইসলামির আফজাল হোসেন,ইসলামি আন্দোলনের আনোয়ার খাঁন, বিএমজেপির তরুণ কুমার ঘোষ ও লিবারেল পার্টির শহিদুল ইসলাম।

এসময় খোকসা ও কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা,সহকারী কমিশনার(ভুমি),থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, দুই উপজেলার মুক্তিযোদ্ধা প্রতিনিধি, চব্বিশের ছাত্র আন্দলোনের প্রতিনিধি, নাগরিক সমাজ, সাংবাদিক প্রতিনিধি ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরাসহ অন্যান্য শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা অবাধ সুষ্ঠু নিরেপক্ষ নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে প্রশাসনের নিরেপক্ষতা ও কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

কুমারখালীতে মত বিনিময় সভা

সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন উপহার দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবেঃ -পুলিশ সুপার জসিম উদ্দিন

আপডেট টাইম : ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :