ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সুলতান সরকারের বহিষ্কার প্রত্যাহার, পুনরায় দায়িত্ব পালনের সুযোগে কৃতজ্ঞতা প্রকাশ

এস. এম সালমান হৃদয়ঃ
বগুড়া সদর উপজেলার ৪নং ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক এবং এরুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ সুলতান সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তার আবেদনের প্রেক্ষিতে অতীতের ভুলত্রুটির জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা বিবেচনায় নিয়ে বগুড়া সদর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এবং বগুড়া জেলা বিএনপির অনুমতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম স্বাক্ষরিত লিখিত আদেশে মোঃ সুলতান সরকারকে দলের কার্যক্রম সঠিকভাবে পালন করার নির্দেশ প্রদান করা হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে তিনি পুনরায় দলের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে অবদান রাখবেন।
এ বিষয়ে মোঃ সুলতান সরকার তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, তিনি বিএনপির আদর্শ ও নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা প্রদর্শন করবেন। দলের নেতা-কর্মীদের সমর্থন ও সহযোগিতায় তিনি ভবিষ্যতে দলকে এগিয়ে নিতে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশ্বাস দিয়েছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

সুলতান সরকারের বহিষ্কার প্রত্যাহার, পুনরায় দায়িত্ব পালনের সুযোগে কৃতজ্ঞতা প্রকাশ

আপডেট টাইম : ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি :