ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সুমাইয়া’র প্রেমে ইতালি প্রবাসীর সর্বনাশ

রাশিদুল ইসলাম রাশেদঃ

ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। প্রায় চার মাস আগে সেই সম্পর্ক গড়ায় ‘বিয়ের’ অভিনয়ে। মোবাইল ফোনে কথিত স্ত্রী ‘সুমাইয়া আক্তার’কে বিশ্বাস করে বিকাশের মাধ্যমে তিন লাখেরও বেশি টাকা দেন ইতালি প্রবাসী এক ব্যক্তি। এমনকি ‘সুমাইয়া’র বাবার সঙ্গে ‘শ্বশুর’ হিসেবেও কথা বলেছেন তিনি। কিন্তু বুধবার পুলিশের হাতে কথিত প্রেমিকার পরিচয় ফাঁস হওয়ার পর ওই প্রবাসী জানতে পারেন—‘সুমাইয়া’ কোনো নারী নন, তিনি নাটোরের লালপুর উপজেলার গন্ডবিল গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে শান্ত আলী (২০) নামের এক তরুণ।

নাটোরের লালপুরে মেয়ের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর বিয়ের অভিনয় করে তিন লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শান্ত আলী ও তাঁর বাবা শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গন্ডবিল গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার বাসিন্দা ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি চার বছর ধরে ইতালিতে বসবাস করছেন। প্রায় ছয় মাস আগে ফেসবুকে ‘সুমাইয়া আক্তার’ নামে একটি ভুয়া আইডির মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন শান্ত আলী। মেয়ের পরিচয়ে কথা বলতে বলতে একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্পর্কের প্রায় দুই মাস পর, চার মাস আগে, শান্ত ওই প্রবাসীর সঙ্গে বিয়ের একটি ভুয়া সম্পর্ক তৈরি করেন বলে অভিযোগ। ‘সুমাইয়া’র প্রস্তাবে তাঁরা মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার অভিনয় করেন। এরপর কথিত স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক বজায় রাখতে থাকেন।

এই সম্পর্কের সুযোগ নিয়ে জমি কেনা সহ বিভিন্ন অজুহাতে ওই প্রবাসীর কাছ থেকে বিকাশের মাধ্যমে তিন লাখেরও বেশি টাকা নেওয়া হয় বলে অভিযোগ। প্রতারণার বিষয়টি বিশ্বাসযোগ্য করতে শান্ত আলী তাঁর বাবাকেও ওই প্রবাসীর সঙ্গে ‘সুমাইয়ার বাবা’ বা ‘শ্বশুর’ পরিচয়ে কথা বলাতেন বলে পুলিশ জানিয়েছে। টাকার লোভে বাবা শহিদুল ইসলামও এতে সহযোগিতা করতেন বলে অভিযোগ।

বুধবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে গন্ডবিল গ্রামে শান্ত আলীর বাড়িতে অভিযান চালায় লালপুর থানার পুলিশ। বাড়ির টিনশেড ভবনের উত্তরমুখী শয়নকক্ষ থেকে শান্ত আলী ও তাঁর বাবা শহিদুল ইসলামকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকের পর থানায় জিজ্ঞাসাবাদের সময় শান্তর মোবাইল ফোনে ওই ইতালি প্রবাসী ফোন করেন। তখন পুলিশের মাধ্যমে তিনি জানতে পারেন, এতদিন যাঁর সঙ্গে প্রেম ও বিয়ের সম্পর্ক বজায় রেখে আসছিলেন, সেই ‘সুমাইয়া আক্তার’ আসলে একজন পুরুষ। এ ঘটনায় তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

লালপুর থানার এসআই (নিঃ) এ জে মিন্টুর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। পুলিশের দাবি, আটক শান্ত আলী ও তাঁর বাবা শহিদুল ইসলাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় মামলা করা হয়েছে। পরে বুধবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সুমাইয়া’র প্রেমে ইতালি প্রবাসীর সর্বনাশ

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :