দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
২৩৯
বার পঠিত
সুবর্ণচরে রান্না ঘর থেকে যুবতীর লাশ উদ্ধার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রান্না ঘর থেকে রাশেদা বেগম (২৩) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রাশেদা বেগম উপজেলার ৪নং চরওয়াপদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ধানের শীষ গ্রামের নূর নবীর মেয়ে।বৃহস্পতিবার (১৫ জুন) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধানের শীষ গ্রামের নূর নবীর বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, রাশেদা স্বামীর পরিবার গরিব হওয়ায় সে বাবার বাড়িতে থাকত। গতকাল সন্ধ্যার দিকে রান্না ঘরে রান্না করার সময় হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যায়। একপর্যায়ে সে ঘটনাস্থলেই মারা যায়। আরও পড়ুনঃ রং নম্বরে পরিচয়, মায়ের কারণে প্রাণ গেল মেয়েরও ওসি আরও জানায়, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানান জন্য মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রান্না ঘর থেকে রাশেদা বেগম (২৩) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রাশেদা বেগম উপজেলার ৪নং চরওয়াপদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ধানের শীষ গ্রামের নূর নবীর মেয়ে।বৃহস্পতিবার (১৫ জুন) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধানের শীষ গ্রামের নূর নবীর বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, রাশেদা স্বামীর পরিবার গরিব হওয়ায় সে বাবার বাড়িতে থাকত। গতকাল সন্ধ্যার দিকে রান্না ঘরে রান্না করার সময় হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যায়। একপর্যায়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
ওসি আরও জানায়, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানান জন্য মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।