ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সুপ্রিমকোর্ট জাদুঘরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

-ছবিঃ সংগৃহীত।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন অবদান তুলে ধরতে সুপ্রিমকোর্ট জাদুঘরে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই কর্নার উদ্বোধন করেন। এ সময় আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিমকোর্ট জাদুঘর কমিটির সদস্যসহ সুপ্রিমকোর্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অবদান রেখেছেন, সংগ্রাম করে গেছেন তা মানুষের স্মৃতিপটে তুলে ধরার জন্য সুপ্রিমকোর্টের এই উদ্যোগ নিয়েছে। প্রযুক্তির ছোঁয়ায় সুন্দরভাবে কর্ণারটি ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিদিন সুপ্রিমকোর্টে আগত বিচারপ্রার্থী, আইন শিক্ষার্থী, গবেষক, দেশি-বিদেশি অতিথি এই কর্নার পরিদর্শন করে বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট, বাঙ্গালি জাতির অর্জন ও বঙ্গবন্ধু সম্পর্কে সহজে জানতে পারবেন।

২০১৪ সালের ২৭ অক্টোবর সুপ্রিমকোর্ট জাদুঘরের আনুষ্ঠানিক যাত্রা শুরু। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বাংলাদশের প্রাক্তন সব প্রধান বিচারপতির প্রতিকৃতি, আগরতলা ষড়যন্ত্র মামলার কেস নথি, ভাউয়াল সন্যাসী কেস নথি, কলকাতা হাইকোর্টে ব্যবহৃত আসবাবপত্রসহ উপহার সামগ্রী সংরক্ষিত রয়েছে এই জাদুঘরে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় দাস সম্প্রদায়ের শ্মশানঘাটের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান

error: Content is protected !!

সুপ্রিমকোর্ট জাদুঘরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

আপডেট টাইম : ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :