ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সুইজারল্যান্ড আওয়ামী লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কমরেড খোন্দকারঃ

যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ। সংগঠনের জেনেভাস্থ প্রধান কার্যালয়ে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতি জমাদার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সকল ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত করেন সিনিয়র নেতা মাহবুব দুলু শেখ, গীতা পাঠ করেন সদস্য সুনিল চেটার্জি, ত্রিপিটক পাঠ করেন সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া।

এ সময় উপস্থিত সকলের সমবেত কণ্ঠে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটি পরিবেশন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপস্থিত নেতৃবৃন্দ শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত সকলেই ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আলোচনা সভায় বায়ান্নর ভাষা আন্দোলন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অরুন জোতি বড়ুয়া, সহ-সভাপতি আশরাফুল ইসলাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, মোহাম্মদ আকবর আলী, সাংগঠনিক সম্পাদক গৌরিচরন সসীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল জুনায়েদ আইয়ান, ফুয়াদ হাসান, তারেক আল মাহমুদ প্রমুখ।

বক্তাগণ প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মকে বাংলা শিক্ষা দেওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেন এবং পিতা-মাতার প্রতি এ ব্যাপারে বিশেষ খেয়াল রাখার অনুরোধ জানান। ভাষা আন্দোলনের সকল শহীদ সহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ সম্ভ্রম হারা মা বোন, দেশ-জাতি-ভাষার জন্য জানা-অজানা যারা আত্মত্যাগ করেছেন ও শহীদ হয়েছেন, তাদের সবার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বক্তাগণ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী নেতা বেলাল চৌধুরী, মোহাম্মদ রুকন, আজগর হোসাইন প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

সুইজারল্যান্ড আওয়ামী লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান :