ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সীমান্তে অবৈধ বাধভাঙা অনুপ্রবেশ চলছেই ৩ মাসে ৩২৭ জন গ্রেফতার!

ঝিনাইদহ সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশ চলছেই। ভিসা-পাসপোর্ট ছাড়াই দালালের মাধ্যমে এই অনুপ্রবেশ করোনা মহামারির সময় উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। করোনার ভারতীয় ধরন বাংলাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেড়ে গেছে।

এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার স্বাস্থ্যবিদরা। সূত্র অনুযায়ী বিজিবির নিয়মিত অভিযানে হাতে গোণা কিছু মানুষ আটক হলেও একটি বড় অংশ অবাধে দেশের বাইরে যাচ্ছে এবং আসছে।

বিজিবি-৫৮ ঝিনাইদহ সূত্র বলছে, গত তিন মাসে ৩১৭ অনুপ্রবেশকারী নারী-পুরুষকে আটক করেছে তারা। বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক কামরুল হাসান বলেন, ভারতে করোনা পরিস্থিতির মধ্যে কোনো উপায় না পেয়ে এসব অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে আসছেন।

যেহেতু তারা অবৈধ পথে গিয়েছিলেন, তাদের ফিরতেও হচ্ছে অবৈধ পথ দিয়ে। তিনি আরও বলেন, ‘এরা সবাই সাধারণ মানুষ। তারা ওপারে (ভারতে) যান আত্মীয়-স্বজনদের বাসায়, নয়তো সীমান্ত সংলগ্ন ইটাভাটা ও অন্যান্য শ্রমে নিয়োজিত হতে।

আটকের পরে আমরা এসব তথ্য জানতে পেরেছি।’ মহেশপুর-৬ ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল খালেকুজ্জামান বলেন, অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। তবে এ অঞ্চলে সীমান্ত কিছুটা অরক্ষিত থাকায় সুযোগ পাচ্ছে অনুপ্রবেশকালীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

সীমান্তে অবৈধ বাধভাঙা অনুপ্রবেশ চলছেই ৩ মাসে ৩২৭ জন গ্রেফতার!

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :