ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সিরাজগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফলগাছ সংরক্ষণে আহ্বান

মোঃ হাসান আলীঃ

দেশীয় ফলগাছ সংরক্ষণ ও ফল চাষ সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, দেশীয় ফল আমাদের পুষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। অথচ একসময় গ্রামবাংলার আঙিনা ভরিয়ে রাখা অনেক দেশীয় ফলগাছ আজ বিলুপ্তির পথে। আগামী প্রজন্মের জন্য পুষ্টিসমৃদ্ধ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ফল চাষের কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার সকালে শহরের মুক্তির সোপানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ এ.কে.এম. মনজুরে মাওলা। জেলা প্রশাসক আরও বলেন, জাতীয় ফল মেলার মতো আয়োজন মানুষের মধ্যে দেশীয় ফল চাষে আগ্রহ সৃষ্টি করবে এবং কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। দেশীয় ফলগাছ সংরক্ষণ ও ব্যাপকভাবে রোপণের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুণ অর রশিদ খান হাসান এবং জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হাশেম আবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোহাম্মদ রেজাউল হক, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জেরিন আহমেদ, অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত উপপরিচালক (এলআর) মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. নাসিম হোসেনসহ বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় কৃষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগামী ২০ জুন পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলাপ্রাঙ্গণ। মেলায় আটটি স্টলে দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রজাতির ফল, ফলের চারা, আধুনিক ফল চাষ প্রযুক্তি এবং কৃষিভিত্তিক নানা তথ্য উপস্থাপন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

সিরাজগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফলগাছ সংরক্ষণে আহ্বান

আপডেট টাইম : ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
মোঃ হাসান আলী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :