ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সিরাজগঞ্জে ইয়াবা হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ হাসান আলীঃ

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, সোমবার সকালে সদর কোম্পানির একটি আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১ হাজার ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আশরাফুল ইসলাম (৪০) তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের বাসিন্দা এবং মৃত গফুর শেখের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

এ ঘটনায় র‌্যাব-১২ বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সোমবার (৮ জুন) র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

সিরাজগঞ্জে ইয়াবা হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
মোঃ হাসান আলী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :