ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সিআইডিতে আধুনিক ও উন্নতমানের ডিউটি ভেস্ট বিতরণ

 মাহবুবুর রহমান সোহেলঃ

বর্তমান সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-এর উদ্যোগে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সকল পর্যায়ের কর্মকর্তাদের জন্য আধুনিক ও উন্নতমানের অফিসিয়াল ডিউটি ভেস্ট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

ভুয়া পরিচয়ে প্রতারণা রোধে সময়োপযোগী উদ্যোগঃ 
সাম্প্রতিক সময়ে ভুয়া সিআইডি পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কয়েকটি ঘটনা সিআইডির নজরে আসে। অতীতেও অপরাধী চক্র সিআইডি সদস্য পরিচয় দিয়ে তল্লাশি, ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক প্রতারণার মতো ঘটনা ঘটিয়েছে। নতুন এই অফিসিয়াল ডিউটি ভেস্ট প্রকৃত সদস্য শনাক্তকরণ সহজ করবে এবং ভুয়া পরিচয়ে প্রতারণা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

কিউআর (QR) কোড–ভিত্তিক যাচাইকরণ ব্যবস্থাঃ
ডিউটি ভেস্টে সংযোজিত কিউআর (QR) কোড স্ক্যান করে সিআইডি সদরদপ্তরের সাথে যোগাযোগ স্থাপনপূর্বক সংশ্লিষ্ট কর্মকর্তার পরিচয় নিশ্চিত করা যাবে। কিউআর (QR) এর ফলে কেউ ভুয়া ভেস্ট তৈরি করে প্রতারণার চেষ্টা করলে তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

রাত ও স্বল্প আলোতে বাড়তি নিরাপত্তাঃ
ভেস্টে রিফ্লেকটিভ টেপ ও ফ্লোরোসেন্ট প্রিন্ট সংযোজন করা হয়েছে। অন্ধকার বা স্বল্প আলোতে এগুলো প্রতিফলিত হয়ে দূর থেকে স্পষ্টভাবে দৃশ্যমান হয়। এতে যানবাহনের হেডলাইট বা স্বল্প আলোতেও সদস্যদের উপস্থিতি স্পষ্টভাবে দৃশ্যমান হয়, ফলে দুর্ঘটনার ঝুঁকি কমে এবং আভিযানিক কার্যক্রমে দ্রুত শনাক্তকরণ ও সমন্বিত পরিচালনা সহজ হয়।

আধুনিকতা, আরাম ও পেশাদারিত্বের সমন্বয়ঃ
দীর্ঘ সময় দায়িত্ব পালনের উপযোগী করে আরামদায়ক ও পরিবেশ-সহনশীল উপকরণে ডিউটি ভেস্টটি প্রস্তুত করা হয়েছে। এতে সিআইডি ও বাংলাদেশ পুলিশের নতুন লোগো সংযোজন করা হয়েছে। পাশাপাশি বোতাম ও জিপারেও ‘CID’ লেখা রয়েছে, যা ইউনিটের স্বাতন্ত্র্য ও প্রাতিষ্ঠানিক পরিচিতিকে আরও সুস্পষ্ট করেছে।

সিআইডি প্রধান জানান, পর্যায়ক্রমে সিআইডির সকল ইউনিটে এই ডিউটি ভেস্ট সরবরাহ করা হবে। আভিযানিক কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালনের সময় এটি পরিধানের নির্দেশ প্রদান করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

সিআইডিতে আধুনিক ও উন্নতমানের ডিউটি ভেস্ট বিতরণ

আপডেট টাইম : ০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
মাহবুবুর রহমান সোহেল, বিশেষ প্রতিনিধি :