ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সিংড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

আমিরুল ইসলামঃ

নাটোরের সিংড়া উপজেলায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাজেদুল করিম সিদ্দিকী, গোল-ই-আফরোজ সরকারি কলেজের প্রভাষক সুমি খাতুন, উপজেলা আইসিটি প্রোগ্রামার মাজদার আলী এবং উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধান এবং উদ্যোক্তাভিত্তিক স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় ফুটে ওঠে।

প্রদর্শনী শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অর্জন করে। সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

সিংড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :