দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
হাসিবুল ইসলাম সাদঃ নাটোরের সিংড়ায় ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন বিএনপি নেতা মিজানুর রহমান মিজান। তিনি সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন পরিষদের ২০১৬ সালের নির্বাচনে ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক আহ্বায়ক। - শনিবার (২৯ মার্চ) বেলা ১১টায় শেরকোল শাহী বাজারে তিনি প্রায় চার’শ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। - এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রাসেল কবির কালাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মতিন, সুলতান আহমেদ, আব্দুল মান্নান, আবু আকরাম, নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সবুজ মাহমুদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আনসার, জুয়েলসহ সকল...
হাসিবুল ইসলাম সাদঃ
নাটোরের সিংড়ায় ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন বিএনপি নেতা মিজানুর রহমান মিজান। তিনি সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন পরিষদের ২০১৬ সালের নির্বাচনে ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক আহ্বায়ক।
–
শনিবার (২৯ মার্চ) বেলা ১১টায় শেরকোল শাহী বাজারে তিনি প্রায় চার’শ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
–
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রাসেল কবির কালাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মতিন, সুলতান আহমেদ, আব্দুল মান্নান, আবু আকরাম, নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সবুজ মাহমুদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আনসার, জুয়েলসহ সকল ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।