দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আমিরুল ইসলাম: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১১ নম্বর ছাতারদিঘী ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে কালিগঞ্জ বাজারে শত শত নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. সামসুল আলম (মামুন)। রোববার সকাল ১১টার দিকে গণসংযোগকালে তিনি কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. সামসুল আলম (মামুন) বলেন, “ছাতারদিঘী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা ও সার্বিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” এ সময় স্থানীয় সাধারণ মানুষ ও যুবসমাজের মধ্যেও নির্বাচনকে ঘিরে নতুন করে উদ্দীপনা দেখা গেছে।
আমিরুল ইসলাম:
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১১ নম্বর ছাতারদিঘী ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে কালিগঞ্জ বাজারে শত শত নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. সামসুল আলম (মামুন)।
রোববার সকাল ১১টার দিকে গণসংযোগকালে তিনি কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. সামসুল আলম (মামুন) বলেন, “ছাতারদিঘী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা ও সার্বিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।”
এ সময় স্থানীয় সাধারণ মানুষ ও যুবসমাজের মধ্যেও নির্বাচনকে ঘিরে নতুন করে উদ্দীপনা দেখা গেছে।