ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর সহ দশজন কারাগারে 

-মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলা মামলায় কারাগারে ফরিদপুরের সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর।

ফরিদপুরের সালথা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলার ঘটনায় সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
আজ (১৩ জুলাই, ২০২২) দুপুরে আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকোট ইব্রাহিম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬ নং আমলী আদালতে আসামীরা হাজির হয়ে জামিন আবেদন করলে উক্ত আদালতের বিচারক তরুণ বাছাড় তাদের জামিন নামঞ্জুর করে  সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জন আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে রোববার  দিনগত রাতে সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে প্রধান আসামী করে ৩৬ জনের নাম উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধার স্ত্রী জয়গুন বেগম বাদী হয়ে সালথা থানায় একটি মামলাটি দায়ের করেন।
এদিকে এ ঘটনা‌র বিচার দাবী ক‌রে ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সোমবার  বেলা ১১টার দিকে বাংলাদেশ মু‌ক্তি‌যোদ্ধা সন্তান কমান্ড সালথা উপ‌জেলা শাখার আয়োজনে সালথা উপ‌জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ৮ জুলাই সন্ধ্যায় উপ‌জেলার গ‌ট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্ল্যার ওপর দুর্বৃত্তরা হামলা করে বলে অভিযোগ উঠে। এ সময় তিনি দৌঁড়ে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় ব‌লে অভিযোগ স্থানীয়‌দের।
এ ছাড়া এলেম শেখ ও তার স্ত্রী জয়গুন বেগমকে মারপিট ক‌রে এবং এ‌তে তারা আহত হন ব‌লে অভিযোগ ওই মু‌ক্তি‌যোদ্ধা পরিবারের। পরবর্তীতে ঘটনার বিষয় উল্লেখ করে ৯ জুলাই জয়গুন বেগম সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ মোট ৩৬ জনকে আসামি করে সালথা থানায় মামলা করেন। আহত জাফর মোল্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর সহ দশজন কারাগারে 

আপডেট টাইম : ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :