ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সালথায় প্রাণী সম্পদ অফিসের দায়সারা প্রদর্শনী

দেশব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের অংশ হিসেবে ফরিদপুরের সালথায় গত বুধবার (১৬ ফেব্রুয়ারী) দিবসটি পালন করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রাণালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজনটিতে ছিল যেন দায়সারা ও নয় ছয় ভাব।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মন্ত্রণালয় থেকে এ প্রদর্শনী নিয়ে বড় অংকের বরাদ্দ থাকলেও গুটিকয়েক খামারীকে নিয়ে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে নামমাত্র এ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে স্বজনপ্রীতির ও অভিযোগ রয়েছে। এ নিয়ে মাঠ পর্যায়ে খামারী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে। দায়সারা ভাব নিয়ে এ প্রদর্শনীতে কিছু খামারীকে আমন্ত্রণ জানানো হলেও অধিকাংশ খামারীরা এ বিষয়ে কিছুই জানেনা। সরকার খামরীদের উন্নয়নে নানামূখী প্রদক্ষেপ গ্রহণ করলেও মাঠ পর্যায়ে এ প্রকল্পগুলো কতটুকু আলোর মুখ দেখছে তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।

এছাড়াও সালথা প্রানী সম্পদ অফিসার মোহাম্মাদ সাখাওয়াত হোসেন এর বিরুদ্ধে নানান ও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তিনি করোনা কালীন সময়ে প্রণোদনার টাকা নামে বেনামে দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন। ক্ষতিগ্রস্ত অনেক খামারীরা করোনা কালীন সময়ে প্রণোদনার টাকা পায়নি। তাছাড়া মাঠ পর্যায়ে অদক্ষ লোক দিয়ে গরু চিকিৎসা করান তিনি। অদক্ষ এই চিকিৎসকের কাছে অফিসের সরকারী ঔষধ সরবারাহের ও অভিযোগ রয়েছে।

এ সব বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়য়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, যুব উন্নয়ন অফিসার আহসান মোস্তফা কামাল, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন প্রমুখ। প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার খামারের পশু-পাখি প্রদর্শণ করেন।।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

সালথায় প্রাণী সম্পদ অফিসের দায়সারা প্রদর্শনী

আপডেট টাইম : ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :