বাদশাহ মিয়াঃ
ফরিদপুরের সালথা উপজেলায়, মোবাইল ও ক্যাসিনোর আসক্তি থেকে তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনা। “খেলাধুলা হোক সম্প্রীতির বন্ধন, মাদকমুক্ত হোক আমার সমাজ গঠন” – এই স্লোগানকে সামনে রেখেই আয়োজন করা হয় ইয়ুথ স্টার’স ফুটবল টুর্নামেন্ট। জমকালো আয়োজন আর দর্শকের উন্মাদনার মধ্য দিয়ে পর্দা নামলো বহুল আলোচিত ইয়ুথ স্টার’স ফুটবল টুর্নামেন্টের। ফাইনালে কাজী ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইয়াং ভাইবস ফুটবল একাডেমি।
শনিবার (২৭ জুন) বিকেলে উত্তর চন্ডিবরদী বাসস্ট্যান্ড সংলগ্ন ইউসিবি প্লেগ্রাউন্ডে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
৬ দলের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ইয়াং ভাইবস ফুটবল একাডেমি ও ঐতিহ্যবাহী কাজী ফুটবল একাদশ। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নাটকীয়তা শুরু হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইয়াং ভাইবসের জার্সি নম্বর ৪ রবিন দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন। এরপর ম্যাচের শেষ ভাগে ইয়াং ভাইবস আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইয়াং ভাইবস ফুটবল একাডেমি।
টুর্নামেন্টটির আয়োজন ও পৃষ্ঠপোষকতায় ছিলেন, বল্লভদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ওহিদুল ইসলাম, বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান শরিফ, সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক আর.টি. হাসান, বিশিষ্ট ব্যবসায়ী রিদয় হোসেন।
টুর্নামেন্ট পরিচালনা করেন রাসেল শেখ, রিদয় মোল্লা ও তরুণ সমাজসেবক শুভ শেখ। মাঠে রেফারির দায়িত্ব পালন করেন ফাহিম আহমেদ। ধারাভাষ্যে মাঠ মাতিয়েছেন নজরুল ইসলাম ও শাহেদ হাসান। চ্যাম্পিয়ন ইয়াং ভাইবস ফুটবল একাডেমির ওনার ছিলেন,আলআমিন মোল্লা। রানার্সআপ কাজী ফুটবল একাদশের ওনার ছিলেন, কাজী মুকুট।
এসময় উপস্থিত ছিলেন, বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য বেলায়েত হোসেন পিরু, ইউনিয়ন বিএনপি নেতা এমদাদ ফকির, স্থানীয় সমাজপতি আউয়াল মুন্সি, মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরিফ, বল্লভদী ইউনিয়ন জামায়াতে ইসলামির নেতা মিকাইল হোসেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুরের অন্যতম ক্রীড়া সংগঠক হায়দার রহমান ফটু মোল্লা প্রমূখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 




















