ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সারা দেশের মার্কেটে নিরাপত্তা জোরদারের নির্দেশ

-গতকাল ঢাকার নিউ সুপার মার্কেটে লাগা আগুন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না সেই তদন্তে মাঠে নেমেছে পুলিশ, র‍্যাবসহ সব গোয়েন্দা সংস্থা। এসব আগুনের ধরন, সময় প্রভৃতি বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের কাছে প্রশ্ন উঠেছে যে, এসব অগ্নিকাণ্ড কি নিছক দুর্ঘটনা, নাকি কোনো নাশকতা? ঈদের আগেই কেন একাধিক মার্কেটে আগুন লাগছে, আগুন নেভানোর সময় ফায়ার সাার্ভিসকে কেন বাধা দেওয়া হচ্ছে ও অগ্নিনির্বাপণকর্মীদের ওপর কেন হামলা হচ্ছে?

ঘনঘন অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও। তিনি এসব ঘটনায় ষড়যন্ত্র বা নাশকতা আছে কিনা, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সারা দেশের মার্কেটগুলোতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও মার্কেটগুলোর ব্যবসায়ী সমিতির নেতারা যৌথভাবে নিরাপত্তার বিষয়টি দেখভাল করবে। মার্কেট করতে আসা ক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চলতি বছরের ৬ মার্চ রাজধানীর সায়েন্সল্যাবে শিরীন ম্যানশনে বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে মারা যান ৬ জন। তার পরই ৭ মার্চ সিদ্দিকবাজারে একই ধরনের বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়ে ২৬ জনের মৃত্যু হয়। এর পর এলিফ্যান্ট রোডে একটি কম্পিউটার মার্কেটে আগুন লাগে। গত ৪ এপ্রিল ভোরে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ মারা না গেলেও অগ্নিকাণ্ডের ব্যাপকতা দেশবাসীকে নাড়া দিয়েছে। বিশেষ করে ঈদের আগমুহূর্তে পোশাক ব্যবসায়ীদের এই অপূরণীয় ক্ষতি সবার মনে দাগ কেটেছে।  ১১ এপ্রিল চকবাজারের সিরামিক গুদামে আগুন লাগে। গত বৃহস্পতিবার পুরান ঢাকার নবাবপুর রোডে আগুনে পুড়ে যায় ২০টির মতো টিনশেডের গুদাম। সর্বশেষ গতকাল আগুন লাগল ঢাকার নিউ সুপার মার্কেটে। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে ঐ মার্কেটে। ঈদের আগমুহূর্তে পোশাক ব্যবসায়ীদের এই অপূরণীয় ক্ষতি সবাইকে ব্যথিত করেছে। এছাড়াও সম্প্রতি বেশ কয়েকটি বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ভাবিয়ে তুলছে সব মহলকে।

পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, রাজধানীতে ঘটে যাওয়া প্রতিটি অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাজধানীসহ সারা দেশে মার্কেট ও শপিংমলের নিরাপত্তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি মার্কেটে পুলিশ ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ যৌথভাবে নিরাপত্তার বিষয়টি মনিটরিং করবে।

র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, একই সময়ে একই কায়দায় রাজধানীতে পর পর কয়েকটি আগুন লাগার বিষয়টি রহস্যজনক। এসব অগ্নিকাণ্ড নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ীরাও একই সময়ে আগুন লাগার ঘটনাকে সন্দেহজনক মনে করছেন। এ কারণে বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

ঈদের আগে পুরান ঢাকার বঙ্গবাজার ও নবাবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনাটি নাশকতা কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মইন উদ্দিন বলেছেন, ‘একের পর এক কেন আগুন লাগছে? বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে।’ অগ্নিকাণ্ডের এই ঘটনাগুলো তদন্ত করে দেখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ভূরুঙ্গামারীতে সুপারি বস্তায় লুকানো গাঁজা উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী আটক

error: Content is protected !!

সারা দেশের মার্কেটে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আপডেট টাইম : ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :