ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সারাদেশের ন্যায় রামগড়ে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

মোঃ বেলাল হোসেনঃ

খাগড়াছড়ি’র রামগড়ে সারাদেশের ন্যায় এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ২০% এর দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা, অপদস্ত ও রক্তাক্তের প্রতিবাদে তৃণমূল শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ১৩ অক্টোবর থেকে চলছে কর্মবিরতি ( ক্লাসবর্জন)।

এরই অংশ হিসেবে খাগড়াছড়ি’র রামগড় উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকরা ক্লাসবর্জনের মধ্যেদিয়ে কর্মবিরতি পালন করছে। দেশের ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত। তারা সরকারি বেতন স্কেলে মূল বেতনের পাশাপাশি মাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আর উৎসব ভাতা পান মূল বেতনের অর্ধেক।

শতাংশ হিসেবে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত দাবিতে তারা দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। গত ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করে আদেশ জারি করে অর্থ বিভাগ। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনে মাঠে রয়েছেন।

রামগড় উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক বাহার উদ্দিন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের দাবী দাওয়া পুরণ না হওয়া পর্যন্ত ক্লাসবর্জনসহ কর্মবিরতি অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

সারাদেশের ন্যায় রামগড়ে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
মোঃ বেলাল হোসেন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :