ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাজেকে সিএনজি দুর্ঘটনায় আহত পর্যটকদের পাশে দাঁড়াল সেনাবাহিনী

তাসলিমা আক্তার বিথী:

খাগড়াছড়ির সাজেকে পর্যটকবাহী একটি সিএনজি দুর্ঘটনায় পড়লে দ্রুত মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার সকালে সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে চাম্পাকলা বাউন্তী এলাকায় ব্রেক ফেল করে নাম্বারবিহীন একটি সিএনজি দুর্ঘটনায় পতিত হয়। এতে ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা পর্যটক অনিক অধিকারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি আর্মি রিজিয়নের অধীন বাঘাইহাট সেনা জোনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে সাজেক টিওবির পর্যটক স্কটের সহযোগিতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাফারি গাড়িতে করে আহত পর্যটককে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

তারা বলেন, দুর্গম পার্বত্য এলাকায় মানুষের নিরাপত্তা ও মানবিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে।

সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে আহত পর্যটক দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ পান। দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সাজেকে সিএনজি দুর্ঘটনায় আহত পর্যটকদের পাশে দাঁড়াল সেনাবাহিনী

আপডেট টাইম : ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
তাসলিমা আক্তার বিথী, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :