ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাঈদীর জন্য দোয়া করায় চাটমোহরে এক সরকারি কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি

পাবনার চাটমোহরে মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মওলানা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করায় এক সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই কর্মকর্তা হলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার  মোঃ গোলাম মোস্তফা।
দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পরপরই একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা তার ফেসবুক আইডিতে বলেছেন.‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তুমি নিশ্চয়ই জান্নাতের উঁচু মাকামে তাকে স্থান দিবেন। আমিন।”
এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ব্যাপারে একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা বলেন, দেলোয়ার হোসেন সাঈদীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই আমি তার জন্য দোয়া করেছি।
এ ঘটনার পর চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় একাডেমিক সুপারভাইজারকে চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে তদারকি কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিবকে দায়িত্ব প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম বলেন, আমি মনে করি একজন সরকারি কর্মকর্তা হিসেবে এ ধরণের স্ট্যাটাস দেওয়া ঠিক হয়নি। তিনি এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলতে বলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী জানান,দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় একাডেমিক সুপারভাইজারকে পরীক্ষা কেন্দ্রের তদারকি কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

সাঈদীর জন্য দোয়া করায় চাটমোহরে এক সরকারি কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি

আপডেট টাইম : ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :