ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাইপ্রাসে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

সাইপ্রাসে সড়ক দুর্ঘটনায় রিপন হোসেন (২৮) ও সাইফুল ইসলাম (৩২) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ৩০ জানুয়ারি পরিবারের স্বচ্ছলতা ফেরাতে একটি কোম্পানিতে কাজ নিয়ে সাইপ্রাস যান যশোরের ঝিকরগাছা উপজেলার বড় পোদাউলিয়া গ্রামের শাহজাহান মোড়লের ছেলে রিপন হোসেন (২৮)।

রিপনের মামা নুর হোসেন বলেন, ‘শুক্রবার রাতের খাবার শেষে রিপন তার এক সহকর্মী সাইফুলকে সঙ্গে নিয়ে সাইপ্রাসের রাস্তায় হাঁটতে যায়। তখন পেছন থেকে একটি গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সাইফুল মারা যায়।’

এ ঘটনায় গুরুতর আহত রিপনকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। নিহত সাইফুল ইসলামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ফজলীপুর গ্রামে।

রিপনের স্ত্রী রীনা খাতুন সাত মাসের সন্তান সম্ভবা এবং অপর সন্তান রাব্বি দ্বিতীয় শ্রেণির ছাত্র। শনিবার দুপুরে রিপনের বাড়িতে সংবাদটি পৌঁছানোর পর শোকের মাতম বয়ে চলেছে। রিপনের বাবা মায়ের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী।

সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা জাহান আলি বলেন, ‘রিপন সহায়-সম্বল বিক্রি করে পরিবারের স্বচ্ছলতা আনতে সাইপ্রাস গিয়েছিল। কিন্তু একটি দুর্ঘটনায় পুরো পরিবারকে পথে বসিয়ে দিয়ে গেল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

সাইপ্রাসে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

আপডেট টাইম : ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
সময়ের প্রত্যাশা ডেস্ক : :