ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাংবাদিক লিপু’র উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মোঃ অহিদ সাইফুলঃ

ঝালকাঠির রাজাপুরে দৈনিক দেশ রুপান্তর, এটিএন নিউজের ঝালকাঠি প্রতিনিধি ও রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু’র উপর হামলাকারী মাদক কারবারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজাপুরের সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক বৃন্দ। শনিবার সকাল সাড়ে ১০ টায় রাজাপুর প্রেসক্লাব ও থানা সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তাব্য রাখেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড.আক্কাস সিকদার, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক আল-আমিন তালুকদার,সদস্য সচিব অলোক সাহা, রাজাপুর প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান খান, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ,মহিলাদল নেত্রী রাকিবা আক্তার রিমু,সাংবাদিক আমিনুল ইসলাম সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও স্থানীয়রা। মানববন্ধন পরিচালনা করেন রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ অহিদ সাইফুল।

এ সময় বক্তারা বলেন,সাংবাদিকের উপর হামলাকারী মাদসেবী শান্ত বাহিনী’কে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।মামলা হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের বোধগম্য না যে, রাজাপুর থানা পুলিশ কি মাদক কারবারীদের কাছ থেকে মাসোয়ারা খায় ? তা না হলে এই ছিচকে মাদক কারবারীদের এখনো তারা গ্রেফতার করতে পারেনি কেনো? অতি দ্রুত সময়ের মধ্যে হামলায় জড়িত সকল আসামীদের গ্রেফতার সহ রাজাপুর উপজেলায় চিহ্নিত মাদক কারবারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এই মাদকাসক্ত, মাদক কারবারিদের যারা বিভিন্ন ভাবে শেল্টার দেন তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানাই। মাদকের ভয়াল নেশায় সমাজ আজ নানা ধরনের চুরি, ছিনতাই প্রতিনিয়ত ঘটছে,সমাজ কে সুস্থ্য পরিবেশ দিতে মাদক কারবারিদের ব্যাপারে সবাইকে সোচ্চার হতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলার জাতীয় নাগরিক পার্টির সভাপতি মোঃ শাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রাজু আহমেদ, রাজাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী, সাংবাদিক গোপাল কর্মকার, মতিউর রহমান মামুন,কাজি জসিম উদ্দিন, কামরুল হাসান রানা প্রমুখ।

উল্লেখ,গত ৫ মে চুরির সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলা চালায় মাদক কারবারী শান্ত বাহীনি। এ ঘটনায় ওই দিন রাতেই রাজাপুর থানায় মঈনুল হক লিপু বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং ৫।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

সাংবাদিক লিপু’র উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :