ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাংবাদিক মজিবুর রহমান আর নাই

মিজান উর রহমানঃ

সাংবাদিক মো: মুজিবুর রহমান বিশ্বাস (৫৫) আর নাই। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তিনি দুনিয়ার সকল মায়া ছিন্ন করে চলে গেলেন না ফিরার দেশে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী ২০২৬) বিকাল সাড়ে ৪টায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পারিবারিক সুত্রে জানা যায়, কয়েকদিন আগে স্ট্রোক করলে তাঁকে স্থানীয় হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে পাঠানো হয়। সেখানে তিনি বৃহস্পতিবার বিকালে মারা যান।

তিনি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের বাসিন্দা।

অত্যন্ত সদালাপী, হাস্যোজ্জল এই সংবাদকর্মী দীর্ঘদিন যাবৎ বোয়ালমারীতে সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। মুলত: সংবাদপত্র ব্যবসার সাথে তাঁর এই জগতে আসা হলেও তিনি স্থানীয় সাপ্তাহিক আল হেলাল, সাপ্তাহিক চন্দনা এবং আগামীর প্রত্যাশায় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

মুজিবুর রহমান বিশ্বাসের মৃত্যুতে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার সম্পাদক মো: মুরসিদ আহমেদ সিকদার লিটু, বোয়ালমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক আল হেলাল সম্পাদক মো: রেজাউল হক, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এ্যাড: কোরবান আলী, সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী ফিরোজ, দৈনিক পুনরুত্থানের সহযোগী ব্যবস্থাপনা সম্পাদক মিজান উর রহমান, দৈনিক সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, যমুনা টিভি প্রতিনিধি মুহববত জান চৌধুরী এবং মরহুমের দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিক মো: মনিরুজ্জামানসহ স্থানীয় সকল সংবাদ কর্মীগণ।

মরহুমের জানাজার নামাজ হাসামদিয়া মাদ্রাসা মাঠে শুক্রবার (২৩ জানুয়ারী) বাদ জুম্মা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শুভাগতের অনন্য ‘ডাবলের’ দিনে নাঈমের সেঞ্চুরি

error: Content is protected !!

সাংবাদিক মজিবুর রহমান আর নাই

আপডেট টাইম : ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :