মুস্তাফিজুর রহমান শিমুলঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে ফরিদপুরের চরভদ্রাসনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকবৃন্দ।সোমবার(১১আগস্ট)বেলা ১১টার দিকে স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনে অংশ নেন চরভদ্রাসন উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ। এ সময় তুহিন হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার দাবী জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃমেজবাহ উদ্দিন,আবদুস সবুর কাজল ও আবুল কালাম প্রমুখ।অর্ধঘন্টাব্যাপী এ মানব বন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক মুস্তাফিজুর রহমান শিমুল,মোঃলিয়াকত আলী লাভলু,মোঃউজ্জল হোসেন,মোঃআসলাম হোসেন,আহাম্মেদ আল ইভান ও মোঃসাজ্জাদ হোসেন সাজু। গনমাধ্যম কর্মীদের নিরাপত্তার দাবী জানিয়ে বক্তারা বলেন দেশে তথ্য প্রকাশের স্বাধীনতা দিন দিন সংকুচিত হয়ে পড়েছে যা অত্যান্ত দুঃখজনক। গনতন্ত্রকে শক্তিশালী করতে সংবাদমাধ্যমে ভয়ভীতি ও ‘মব’ সংস্কৃতি দ্রুত বন্ধ করা প্রয়োজন।গন-অভ্যুত্থ্যানের পর দেশের মানুষ যে অবাধ নিরপেক্ষ ও গনতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিল, তা আজও পুরন হয়নি বলে মন্ত্যব্য করেন বক্তারা। উল্ল্যেখ্য গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়।
মুস্তাফিজুর রহমান শিমুলঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে ফরিদপুরের চরভদ্রাসনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকবৃন্দ।সোমবার(১১আগস্ট)বেলা ১১টার দিকে স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনে অংশ নেন চরভদ্রাসন উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
এ সময় তুহিন হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার দাবী জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃমেজবাহ উদ্দিন,আবদুস সবুর কাজল ও আবুল কালাম প্রমুখ।অর্ধঘন্টাব্যাপী এ মানব বন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক মুস্তাফিজুর রহমান শিমুল,মোঃলিয়াকত আলী লাভলু,মোঃউজ্জল হোসেন,মোঃআসলাম হোসেন,আহাম্মেদ আল ইভান ও মোঃসাজ্জাদ হোসেন সাজু।
গনমাধ্যম কর্মীদের নিরাপত্তার দাবী জানিয়ে বক্তারা বলেন দেশে তথ্য প্রকাশের স্বাধীনতা দিন দিন সংকুচিত হয়ে পড়েছে যা অত্যান্ত দুঃখজনক। গনতন্ত্রকে শক্তিশালী করতে সংবাদমাধ্যমে ভয়ভীতি ও ‘মব’ সংস্কৃতি দ্রুত বন্ধ করা প্রয়োজন।গন-অভ্যুত্থ্যানের পর দেশের মানুষ যে অবাধ নিরপেক্ষ ও গনতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিল, তা আজও পুরন হয়নি বলে মন্ত্যব্য করেন বক্তারা।
উল্ল্যেখ্য গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়।