ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন পালিত হয়েছে

মোঃ ইনামুল খন্দকারঃ

গাজীপুর দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মধুখালীতে মানববন্ধন পালিত হয়েছে।

রবিবার (১০ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় মধুখালী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মধুখালী রেলগেটস্থ ঢাকা – খুলনা মহাসড়কের মুল ফটকের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মধুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইনামুল খন্দকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান সরদার, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরনবী মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য, ফরিদুল ইসলাম সাগর, প্রতিষ্ঠাতা সদস্য, মোর্শেদ আবু নছর টিটো, সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম মিঠু, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, উত্তম কুমার বকশী, সহ-সভাপতি রিহাদ মোল্যা তপু, যুগ্ম সম্পাদক বিপ্লব কুমার, দপ্তর সম্পাদক দেলেয়ার হোসেন, প্রচার সম্পাদক ইমন শরীফ, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক জাফর শেখ, সহ – দপ্তর সম্পাদক আরিফ শেখ, সহ – ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম মোল্যা, সদস্য মুক্তার হোসেন, আমিরুল ইসলাম, রাফসান জান, লাইজু ওলিয়ার রহমানসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

মানববন্ধন শেষে সাংবাদিকগন এক মিনিট নীরবতা পালন করেন এবং নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমপিদের খুশি করতে বরাদ্দ বাড়ছে ৪০০০ কোটি টাকা

error: Content is protected !!

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন পালিত হয়েছে

আপডেট টাইম : ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
মোঃ ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর) থেকে :