ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাঁথিয়ায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

শুভাশীষ ভট্টাচার্য্য তুষারঃ

পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে গ্রামবাসী একজোট হয়ে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে। বুধবার(৩০ সেপ্টেম্বর) বেলা ৪টা থেকে সাড়ে ৫ টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড শালঘর মহল্লা ও গৌরীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানায়, শালঘর মহল্লার মো. রফিক বাড়ির পাশে পুকুর পাড়ে বেঁধে রাখা একটি ছাগল প্রথমে শিয়ালের হামলার শিকার হয়। এরপর শিয়ালটি একে একে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে আরও কয়েকজনকে কামড়ে আহত করে। আহত ব্যক্তিরা হলেন, সুরাইয়া (৫), আলো খাতুন (৩৫), ছোনিয়া (১০) তারা সবাই শালঘর মহল্লার বাসিন্দা।

এছাড়াও গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামের, সিনহা (৩) জুবাইধা ( ৪) লাখি (৩০ ) মংলা খাতুন (৭০) বায়জিত (৬) হেনা (৪২) শামসুর (২২) শাহিদা বেগম (৫০) পাগলা শিয়ালের আক্রমনের শিকার হয় বলে জানা গেছে। এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে আত্মরক্ষার্থে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে। বিকেল ৫টার দিকে গ্রামের শতাধিক মানুষ শিয়ালটিকে খুজতে বের হয় এবং পাশের একটি ঝোপ থেকে সাড়ে পাঁচটার সেটিকে ধরে পিটিয়ে হত্যা করে মহল্লাবাসী।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাফুজ জানান, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। শিয়ালটি মারা পড়লেও আহতদের পরিবার এবং পুরো এলাকায় এখনও উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিলঃ গ্রাহকের কাছে জ্বালানি মন্ত্রীর দুঃখ প্রকাশ

error: Content is protected !!

সাঁথিয়ায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :