ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সশস্ত্র বাহিনী দিবসে বগুড়া এরিয়া কমান্ডারকে রাজশাহী প্রেসক্লাবের শুভেচ্ছা

ফিরোজ আলমঃ

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষাসৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে বগুড়া মাঝিরা ক্যন্টনমেন্টের হেলিপ্যাডে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত তিনি এই শুভেচ্ছা জানান।

এসময় সাইদুর রহমান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যাত্রা শুরু হয়। নবগঠিত সেনাবাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে দেশকে স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এজন্য জাতি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।

তিনি আরও বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা সবসময়ই উঁচু। সেনাসদস্যরা সেই প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি এরিয়া কমান্ডারকে রাজশাহী প্রেসক্লাবে আগমনের আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে এরিয়া কমান্ডার মহান মুক্তিযুদ্ধে শহীদদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং উপস্থিত মুক্তিযোদ্ধাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ বাজারে ফুটপাত দখলের মহোৎসব, নিরাপদ চলাচল এখন স্বপ্ন

error: Content is protected !!

সশস্ত্র বাহিনী দিবসে বগুড়া এরিয়া কমান্ডারকে রাজশাহী প্রেসক্লাবের শুভেচ্ছা

আপডেট টাইম : ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :