ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সলঙ্গায় ১৬৯০৪ টি পরিবার পাবে ভিজিএফ’র চাল

জি.এম স্বপ্নাঃ

সরকারের মানবিক সহায়তা কর্মসুচীর আওতায় সিরাজগঞ্জের সলঙ্গায় ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৬ হাজার ৯০৪ টি পরিবারের জন্য চাল বরাদ্দ দেয়া হয়েছে। থানার ৬ টি ইউনিয়নের ১৬ হাজার ৯০৪ টি অসহায় দু:স্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হবে।

আগামী কাল (২৫ মার্চ) মঙ্গলবার হতে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এ চাল বিতরণ করা হবে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ৬ টি ইউনিয়নের মধ্যে রামকৃঞপুর ইউনিয়নে ২২৭০, সলঙ্গা ইউনিয়নে ২৮৩০ টি, হাটিকুমরুল ইউনিয়নে ৩১৩৬ টি, নলকা ইউনিয়নে ৩২৩৭ টি, ঘুড়কা ইউনিয়নে ২৮৯১টি ও ধুবিল ইউনিয়নে ২৫৪০ টিসহ সর্বমোট ১৬ হাজার ৯০৪ টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ শুরু হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, প্রতিটি ইউনিয়নের সুবিধাভোগীদের দেয়া তালিকা মোতাবেক বরাদ্দকৃত চাল ইতিমধ্যেই উত্তোলন ও যথাযথ ভাবে বিতরণের জন্য স্ব স্ব ইউনিয়নের প্রশাসক সহ সংশ্লিষ্টদের বলা হয়েছে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবীর জানান, মাননীয় প্রধান উপদেষ্টার উপহার ভিজিএফ (চাল) সুষ্ঠ ও সুন্দর ভাবে বিতরণের জন্য সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। ট্যাগ অফিসারদের উপস্থিতিতে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

দেশজুড়ে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

error: Content is protected !!

সলঙ্গায় ১৬৯০৪ টি পরিবার পাবে ভিজিএফ’র চাল

আপডেট টাইম : ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
জি.এম স্বপ্না, সিরাজগঞ্জ থেকে :