ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সরকার প্রযুক্তির সাথে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছেঃ -মাশরাফি

সরকার প্রযুক্তির সাথে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছে: মাশরাফি প্রযুক্তি নির্ভর জীবনযাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে নড়াইল জেলায় দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। রোববার (২০ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নড়াইল ২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজা।
এর আগে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে সড়ক প্রদক্ষিণ করে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেন।
মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, প্রযুক্তি-বান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরও সহজ, সমৃদ্ধ ও স্মার্ট করে গড়ে তুলতে এ মেলার আয়োজন। ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে সরকার উদ্যোগ নিয়েছে। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সঙ্গে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছে সরকার।
উদ্ভাবন, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান-এ দুটি প্যাভিলিয়নের মাধ্যমে ২০টি স্টলে মেলা প্রদর্শিত হচ্ছে। সোমবার সন্ধ্যায় মেলাটি শেষ হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব

error: Content is protected !!

সরকার প্রযুক্তির সাথে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছেঃ -মাশরাফি

আপডেট টাইম : ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :