ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সরকারি মুকসুদপুর কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সরকারি মুকসুদপুর কলেজের আয়োজনে, কলেজ চত্বরে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক কর্মকার তাপস কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান।

সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাচান বাবরের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, প্রভাষক ড. কবির উদ্দিন আহম্মেদ, একাদশ শ্রেণী ভর্তি কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহসিন প্রমূখ।

সরকারি মুকসুদপুর কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান বলেন, “যে কোন মূল্যে আমি এই কলেজের পরীক্ষার রেজাল্ট সমুন্নত রাখতে চাই, মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে চাই “। তিনি নবীন ও প্রবীণদের উদ্দেশ্যে আরো বলেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে, তোমাদের ক্লাসে ফিরতে হবে, নিয়মিত ক্লাস করলেই ভালো রেজাল্ট করা সম্ভব।

এছাড়াও কলেজের বিভিন্ন উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি।

এ সময় বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান।

আলোচনা শেষে, সোহাগ এন্ড স্বপ্নীল ব্যান্ডের পরিবেশনায় ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে
বর্ষা আচল, শিমু, জেমস সোহাগসহ বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার রংপুর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নগরজুড়ে উৎসবের আমেজ

error: Content is protected !!

সরকারি মুকসুদপুর কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :