ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সরকারিভাবে মেলা শেষ হলেও আগামী শুক্রবার পর্যন্ত চলবে ফরিদপুর বৃক্ষ মেলা

মানিক কুমার দাস:

সরকারিভাবে ফরিদপুর বৃক্ষ মেলা মঙ্গলবার শেষ হলেও স্টল মালিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন মেলার সময়সীমা আরও তিন দিন বাড়িয়েছে। ফলে আগামী শুক্রবার পর্যন্ত মেলা চলবে।

বুধবার সকালে মেলা পরিদর্শনকালে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর মেলায় বেচাকেনা বেড়েছে। মেলায় অংশ নেওয়া নার্সারি ব্যবসায়ীরা জানান, এবার বিভিন্ন ধরনের গাছের চারার প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল বেশি।

ধুলদী রেলগেট এলাকার আনিসা নার্সারির প্রোপ্রাইটর কামরুল মল্লিক বলেন, এ বছর মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছের চারা। পাশাপাশি নানা জাতের ফুলের গাছ, ক্যাকটাস ও গৃহসজ্জার বিভিন্ন ধরনের গাছও ভালো বিক্রি হয়েছে।

মেলা ঘুরে দেখা যায়, গাছের চারার পাশাপাশি প্লাস্টিকের টবসহ বিভিন্ন ধরনের গাছের সামগ্রীও বিক্রি হচ্ছে।

দোকানিরা জানান, এ বছর মেলায় ক্রেতাদের বড় একটি অংশ ছিলেন স্কুল-কলেজের শিক্ষার্থী। এছাড়া সরকারি কর্মচারী, এনজিও, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও মেলা থেকে গাছের চারা সংগ্রহ করেছেন।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় সর্বনিম্ন ২ টাকা থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের গাছের চারা ও গাছ বিক্রি হয়েছে।

ব্যবসায়ীরা আশা প্রকাশ করে বলেন, আগামী বছর বৃক্ষ মেলার সময়সীমা আরও কয়েক দিন বাড়ানো হলে ফরিদপুরসহ আশপাশের এলাকার মানুষ মেলায় এসে পছন্দের গাছের চারা সংগ্রহের আরও বেশি সুযোগ পাবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলেও তারা প্রত্যাশা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

error: Content is protected !!

সরকারিভাবে মেলা শেষ হলেও আগামী শুক্রবার পর্যন্ত চলবে ফরিদপুর বৃক্ষ মেলা

আপডেট টাইম : ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :