ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সমলয় চাষে বাড়বে ফলন, কমাবে ব্যয়

সারি সারি বিছানো প্লাস্টিকের ট্রেতে তৈরি হচ্ছে বোরো ধানের বীজতলা। ঘন কুয়াশা ও শৈত প্রবাহ থেকে কোল্ড ইনজুরি জনিত সমস্যা এড়াতে ঢেকে রাখা হয়েছে স্বচ্ছ পলিথিনের সেডে। আধুনিক পদ্ধতিতে তৈরি এ চারা রোপণ করা হবে রাইস টান্সপ্লান্টার যন্ত্রের সহায়তায়। কৃষিতে নতুন সন্নিবেশিত সকল আধুনিক কলা-কৌশল প্রয়োগের মাধ্যমে কৃষকের নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠা পরিপক্ব ধান কাটা হবে মেশিনের সাহায্যে। কৃষি বিভাগ একই সাথে, একই জাত দ্বারা সম্মেলিত এই চাষ পদ্ধতির নাম দিয়েছে “সমলয়”।

কৃষিতে যান্ত্রিকীকরণ জনপ্রিয় করতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত হচ্ছে এই সমলয় কার্যক্রম। ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয় বাস্তবায়িত হচ্ছে পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া ব্লকে।
সরেজমিনে ভাদড়া ব্লকে সমলয় চাষে সম্পৃক্ত কৃষকদের সাথে কথা বলে তাদের মধ্যে দারুণ উচ্ছ্বাস লক্ষ করা যায়। একেবারেই নতুন এই যান্ত্রিক চাষে কৃষকদের মাঝে দেখা দিয়েছে আগ্রহ। বীজতলা করার এ আধুনিক পদ্ধতিতেই তাদের মুগ্ধতা। সরকারি ব্যবস্থাপনায় সার বীজ পাওয়ার পাশাপাশি ধান রোপণ এবং কাটা নিয়েও চিন্তা মুক্ত তারা।
সমলয়ের কৃষক আজিজুল হক জানান, যান্ত্রিক পদ্ধতিতে সমলয়ের চাষ আমাদের আশার আলো দেখাচ্ছে। এ কর্মসূচির আওতায় ১ শত ৫০ বিঘা জমিতে ধান রোপণ ও কাটার যাবতীয় ব্যবস্থা হওয়াতে তার মত অন্য কৃষকেরাও খুশি।
স্কীম মালিক উজ্জ্বল হোসেন বলেন, আগে ভাদড়া স্কীমে বিভিন্ন জাতের ধানের আবাদ হতো। এ বছরে কৃষি অফিসের ব্যবস্থাপনায় হাইব্রিড ধানের আবাদ হচ্ছে। একই জাত দ্বারা একই সময় সারা মাঠে চাষ হওয়ার কারণে কৃষকদের পরিচর্যা সহজ হবে।এতে করে উৎপাদন খরচও কম হবে বলে মনে করছেন তিনি।
সমলয় বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ভাদরা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ বলেন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমাতেই মূলত সরকারের এ উদ্যোগ। সমলয় চাষে যান্ত্রীক পদ্ধতি ব্যবহার করায় অল্প সময়ে কম খরচে চাষাবাদ সম্পন্ন হবে। এতে সময়, শ্রম ও অর্থ বেচে যাবে কৃষকদের।
কৃষিতে যান্ত্রিকীকরণ জনপ্রিয় করতে দেশের বিভিন্ন উপজেলায় সমলয় কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ বলেন, এ পদ্ধতিতে আবাদ করার ফলে কৃষকদের উৎপাদন খরচ অর্ধেকে নেমে আসবে। ফলনও বাড়বে দ্বিগুণ। সর্বস্তরে এ পদ্ধতির চর্চা তৈরি হলে জাতীয় উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন এ কৃষি কর্মকর্তা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

error: Content is protected !!

সমলয় চাষে বাড়বে ফলন, কমাবে ব্যয়

আপডেট টাইম : ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :