ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নোয়াখালীতে রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের বিভাগীয় সম্মেলন

সভাপতি আলাউদ্দিন আলো, সম্পাদক এরাদত উল্লাহ

মোহাম্মদ আবু নাছেরঃ

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ও নোয়াখালী জেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলেনা খাতুন নতুন কমিটির নাম ঘোষণা করেন।

ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আলাউদ্দিন আলোকে সভাপতি এবং চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী এরাদত উল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়া নোয়াখালী জেলা রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিতে বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আহসান উল্লাহকে সভাপতি, চাটখিল সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী সাহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক, চাটখিল সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার গিয়াস উদ্দিন দুলালকে সাংগঠনিক সম্পাদক এবং নোয়াখালী জেলা রেকর্ডরুমের সহকারী রেকর্ড কিপার মো. নুরুল আমিনকে কোষাধ্যক্ষ করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদ, বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ বায়োজিদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবু নাসের, নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সেবার মান বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং জনবান্ধব রেজিস্ট্রেশন সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

সম্মেলন শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক সাফল্য, নেতৃত্বে ওসি আবদুর রহিম

error: Content is protected !!

নোয়াখালীতে রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের বিভাগীয় সম্মেলন

সভাপতি আলাউদ্দিন আলো, সম্পাদক এরাদত উল্লাহ

আপডেট টাইম : ২৩ ঘন্টা আগে
মোহাম্মদ আবু নাছের, জেলা প্রতিনিধি, নোয়াখালী :