ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সব পুড়ে শেষ হবার আগমূহুর্তে জানা গেল দর্জির দোকানের আগুনের খবর

ছবি- প্রতীকী।

সব পুড়ে শেষ হবার আগ মূহুর্তে জানা যায় দর্জির দোকানে আগুন লেগেছে। আগুনে সিট কাপড় পুড়তে পুড়তে দোকানসহ মালামাল পুড়ে ভস্মিভ’ত হয়েছে। রোববার (১৮-৯-২০২৩) দিবাগত রাতে বাঘার পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের দাদপুর বাজারে এই ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত মিন্টু আলী দর্জি ওই ইউনিয়নের পলাশি ফতেপুর গ্রামের এলাহি সেখের ছেলে। এতে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতির দাবি মিন্টু আলীর।

ইউনিয়ন সৈনিকলীগের সাধারন সম্পাদক মিন্টু আলী জানান, দর্জি কাজের পাশাপাশি সিট কাপড়ের ব্যবসা করেন। রোববার রাতে দোকান ও বিদুৎতের মেইন সুইচ বন্ধ করে বাড়িতে চলে যান। বাজারের পাশের বাসিন্দা রাজন আলীর মাধ্যমে জানেন তার দোকানে আগুন লেগেছে। রাত সাড়ে ১২ টায় সেখানে গিয়ে দেখেন দোকানসহ সিট কাপড় ও ২টি অটো সেলাই মেশিন পুড়ে ভস্মিভ’ত হয়ে গেছে। সব মিলে তার সাড়ে ৪লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম জানান, জানা জানি হওয়ার আগেই, তার দোকান ও দোকানের মালামাল পুড়ে ভস্মিভ’ত হয়ে যায়। সিট কাপড়ে আগুন ধরে পুড়ার কারণে বাইরে থেকে জানা যায়নি। পাশের দোকান বাঁচাতে মিন্টু আলীর দোকানের আগুন নেভানো হয়।

আগুনের কোন সুত্রপাত পাওয়া যায়নি বলে জানান, সাবেক চেয়ারম্যান আজিজুল আযম।

বাঘা থানার উপ পরিদর্শক (এসআই)কামরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ধারনা করা হয়েছে দোকানের ভেতরে বসে থাকা লোকজন অজান্তে বিড়ি সিগারেটের আগুন ফেলতে পারে, সেই আগুন সিট কাপড়ে ধরে আস্তে আস্তে পুড়ে গেছে। যা বাইরে থেকে বোঝা যায়নি। বাজারেও কোন নৈশ প্রহরি ছিল না। তবে শত্রুতা করে কেউ করতে পারে কি-না, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সব পুড়ে শেষ হবার আগমূহুর্তে জানা গেল দর্জির দোকানের আগুনের খবর

আপডেট টাইম : ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :