ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সবুজ রাজধানী গড়তে পরিবেশ আন্দোলন মঞ্চের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানী ঢাকাকে সবুজ ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে মাসব্যাপী তালবীজ রোপন কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেছে পরিবেশ আন্দোলন মঞ্চ। আজ শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে তিন নেতার মাজার এলাকায় প্রতীকীভাবে তালবীজ রোপনের মধ্য দিয়ে এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মাসব্যাপী কর্মসূচিতে বুড়িগঙ্গার তীর, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (আইইটি) ক্যাম্পাস, ধানমন্ডি লেক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা পার্ক এবং তিন নেতার মাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মোট প্রায় ৬৩০টি তালবীজ রোপণ করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ, সহ-সভাপতি আজগর হোসেন, সাধারণ সম্পাদক জি. এম. রোস্তম খান, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন আহম্মেদ, সুবন্ধন সামাজিক কল্যাণ সংঘের সহ-সভাপতি ফারুক হোসেন এবং কৃষক নেতা আব্দুর রহিম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের কারণে রাজধানীতে সবুজ এলাকা ক্রমেই হ্রাস পাচ্ছে। একটি শহরের মোট এলাকার অন্তত ১৫ শতাংশ সবুজ থাকা উচিত হলেও ঢাকায় বর্তমানে তা মাত্র ৩ থেকে ৮ শতাংশের মধ্যে সীমাবদ্ধ।

বক্তারা আরও বলেন, তালগাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, রাজধানীর তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বায়ুদূষণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া তালগাছের বাকলে থাকা পুরু কার্বন স্তর বজ্রপাত প্রতিরোধে সহায়ক বলেও তারা উল্লেখ করেন।

পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ জানান, “একটি দূষণমুক্ত ও সবুজ ঢাকা গড়ে তুলতে আমাদের এই উদ্যোগের ধারাবাহিকতা সারা বছর ধরে বজায় থাকবে। নগরবাসীর অংশগ্রহণ ছাড়া সবুজ রাজধানী সম্ভব নয়।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে শুধু তালবীজ নয়, বৃষ্টি ও ধুলাবালি সহনশীল স্থানীয় প্রজাতির আরও গাছ রোপনের পরিকল্পনাও রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

সবুজ রাজধানী গড়তে পরিবেশ আন্দোলন মঞ্চের অঙ্গীকার

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিবেদক :