ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সবজির ভেতর দিয়ে পাচারকালে চট্টগ্রামের পটিয়ায় গাঁজা সহ গ্রেফতার ২

প্রদীপ্ত চক্রবর্তীঃ

গতকাল রাতে চট্টগ্রামের পটিয়া পৌরসভার মুন্সেফ বাজার কালীবাড়ি এলাকায় কক্সবাজার মুখী পিকআপে পুলিশ অভিযান চালিয়ে গাড়ীতে থাকা কাঁচা সবজির ভেতর থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।এই সময় ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার রঘুপুর এলাকার মো. রনি ও চৌদ্দগ্রাম থানার নাটাপাড়া এলাকার মো. কামাল।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছিলাম, কুমিল্লা থেকে কক্সবাজার গাঁজা পাচার করা হচ্ছে। রাত সাড়ে ১০টায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করা হয়। কক্সবাজারমুখী একটি পিকআপে তল্লাশি চালিয়ে ড্রাইভিং সিটের পাশে বসা ব্যক্তির তথ্য অনুযায়ী গাড়িতে থাকা সবজির ভেতর থেকে গাজা উদ্ধার এবং দুই জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা রুজুর প্রস্তুতি চলছে ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

সবজির ভেতর দিয়ে পাচারকালে চট্টগ্রামের পটিয়ায় গাঁজা সহ গ্রেফতার ২

আপডেট টাইম : ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :