ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব লক্ষ্মী পূজা পালিত

মিশিকুল মন্ডলঃ

জয়পুরহাট জেলা সনাতন ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভক্তিভরে উদযাপন করছেন লক্ষ্মী পূজা। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী মা লক্ষ্মীর আরাধনা।সকালে থেকেই হিন্দু গৃহস্থ পরিবারের নারীরা ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলেন। সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয় পূজা, প্রদীপ প্রজ্বলন, ধূপ-ধুনা ও আরতির ধ্বনি। প্রতিটি ঘর, মন্দির ও পাড়া-মহল্লা আলোকসজ্জায় ঝলমল করে ওঠে।

জয়পুরহাট জেলা সহ দেশের বিভিন্ন জেলায় উপজেলা সহ আজ ছিল উৎসবের আমেজ। অনেক জায়গায় পূজা শেষে অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সংগীত, আরতি ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান।

স্থানীয় এক পূজারি বলেন, “মা লক্ষ্মী পরিশ্রমী ও সৎ মানুষের ঘরেই অবস্থান করেন। এই পূজা আমাদের মনে করিয়ে দেয়- ধন নয়, সততা ও শান্তিই জীবনের আসল সম্পদ।”লক্ষ্মী পূজা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা বার্তা বিনিময় করছেন নানা বয়সের মানুষ। সব মিলিয়ে আজকের দিনটি ভক্তি, সৌন্দর্য ও আলোর উৎসবে পরিণত হয়েছে হিন্দু সম্প্রদায়ের জন্য। মা লক্ষ্মীর আশীর্বাদে যেন সবার জীবনে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি- এই কামনাই সকলের।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব লক্ষ্মী পূজা পালিত

আপডেট টাইম : ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
মিশিকুল মন্ডল, জয়পুরহাট জেলা প্রতিনিধি :