ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী রাইসা আফরিনের জানাজা-দাফন সম্পন্ন

মো. নুরুল ইসলাম:

ফরিদপুরের সদরপুর উপজেলার বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রাইসা আফরিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সদরপুর এতিমখানা ও মাদরাসা জামে মসজিদে রাইসার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলার ঢেউখালী ইউনিয়নের দশহাজার কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ লুৎফর রহমান।

জানাজার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী ও সদরপুর মাদরাসার শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম।

রাইসা আফরিন সদরপুর উপজেলার নয়রশি গ্রামের বাবু আহমেদ (দাদা ভাই)-এর মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাইসা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল। উপজেলা প্রশাসন ও হিতাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বিপুল অর্থ ব্যয়ে তার অপারেশনও সফলভাবে সম্পন্ন হয়েছিল। তবে শেষ পর্যন্ত গত বুধবার (১২ আগস্ট) ইহজগতের মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করে রাইসা।

মেয়েকে হারিয়ে শোকে বারবার মূর্ছা যাচ্ছেন রাইসার বাবা-মা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

রাইসার এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। প্রিয় শিক্ষার্থীকে হারিয়ে শোকাহত তার শিক্ষক ও সহপাঠীরাও। মেধাবী এই কিশোরীর এমন অকাল মৃত্যুতে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আল্লাহ তায়ালা রাইসা আফরিনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

error: Content is protected !!

সদরপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী রাইসা আফরিনের জানাজা-দাফন সম্পন্ন

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :