হুমায়ুন কবির তুহিনঃ সদরপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪০) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। আদালত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করতেও নির্দেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত শাহিন চৌধুরী সদরপুর উপজেলার শৌলডুবি গ্রামের মান্নান চৌধুরীর ছেলে। মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ২৭ মার্চ ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবি গ্রামে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন শাহিন চৌধুরী। পরে ভুক্তভোগীর মা ২৯ মার্চ সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ উপস্থাপনের পর আদালত অপরাধ প্রমাণিত হওয়ায় আসামির আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত স্থানীয়রা বলেন, “এ রায় ন্যায়বিচারের উদাহরণ।”
হুমায়ুন কবির তুহিনঃ
সদরপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪০) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। আদালত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করতেও নির্দেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত শাহিন চৌধুরী সদরপুর উপজেলার শৌলডুবি গ্রামের মান্নান চৌধুরীর ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ২৭ মার্চ ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবি গ্রামে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন শাহিন চৌধুরী।
পরে ভুক্তভোগীর মা ২৯ মার্চ সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ উপস্থাপনের পর আদালত অপরাধ প্রমাণিত হওয়ায় আসামির আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত স্থানীয়রা বলেন, “এ রায় ন্যায়বিচারের উদাহরণ।”