ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

হুমায়ুন কবির তুহিনঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনের সদরপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, প্রায় ৪৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। তবে কেন্দ্রগুলোতে নারী ভোটারদের আধিক্য দেখা যায়।

কোথাও কোন বিশৃংখলার খবর পাওয়া যায়নি। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় নিয়োজিত যৌথ বাহিনীর উপস্থিতি দেখা গেছে এবং প্রশাসনের নজরদারি বর্তমান আছে। কেন্দ্রগুলোর বাইরে যারাই ভোট দিতে এসেছেন স্বতঃস্ফূর্তভাবে কোন বিশৃঙ্খলা ছাড়াই ভোট প্রদানের কার্যক্রম সম্পন্ন করছেন।

ফরিদপুর ৪ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শহিদুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের স্থপতি মুজাহিদ বেগ ও বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা সজল হোসাইন এর সমর্থকদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে এই তিন প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

অনলাইনে ভোটারের তথ্য প্রাপ্তির ভিত্তিতে এবং একজন ভোটারের ভোট প্রদানে সময় বেশি না লাগায় ভোটগ্রহণ দ্রুত হচ্ছে এবং ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না।

বেলা ২টা পর্যন্ত সদরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়, পশ্চিম শ্যামপুর, সরকারি প্রাথমিক বিদ্যালয় বাইশরশি সুন্দরী একাডেমি বিদ্যালয়, পূর্ব শৌলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিন শৌলডুবি সরকারি বিদ্যালয়, পিয়াজখালি মুন্সিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুরচর সরকারি বিদ্যালয় ভোট কেন্দ্রগুলোতে গড়ে কমবেশি ৪০% ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনের ভেতর দিয়ে ২৩০ টন কয়লা পাচারের চেষ্টা, বাল্কহেডসহ আটক ৯

error: Content is protected !!

সদরপুরে শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

আপডেট টাইম : ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :