ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী অনুষ্ঠিত

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৩সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় উপজেলা বিএনপি ও অংগসংগঠনের আয়োজনে উপজেলা প্রশাসন চত্বর থেকে জাতীয়িতাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে র‍্যালীটি শুরু হয়ে সদরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণপুরের মোড়ে গিয়ে শেষ হয় । র‍্যালীতে উপজেলার বিএনপি ও অংগসংঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন, ও ব্যান্ড পার্টি সহ অংশগ্রহন করেন৷

র‍্যালী শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেন, ৪৭ বছরে বিএনপি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, কোন ষড়যন্ত্রের কাছে জাতীয়তাবাদী শক্তি মাথা নত করে নাই, আগামীতেও কোন ষড়যন্ত্রের কাছে বিএনপি মাথা নত করবে না৷ বর্তমান সরকার ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে । নির্বাচন বানচালের যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করতে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।

র‍্যালীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাবেক সভাপতি মোকলেকুর রহমান, যুগ্ম সদস্য আব্দুস সাত্তার মাস্টার, আব্দুর রাজ্জাক খান, মাসুদুর রহমান ,সহ বিএনপি ও বিভিন্ন অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা অংশগ্রহন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

error: Content is protected !!

সদরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
মোঃ নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :