ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে বাউল শিল্পী আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুরে আল্লাহ্ তায়ালার প্রতি কটূক্তি ও সুরা নাসের অপব্যাখ্যার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে সদরপুর থানা সামনের মেইনরোডে সদরপুর উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আবুল সরকার প্রকাশ্যে আল্লাহ্ তায়ালাকে নিয়ে অশ্রদ্ধামূলক অঙ্গভঙ্গি করেছে এবং বিভিন্ন অনুষ্ঠানে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছে, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনেছে। তারা আরও বলেন, সে সুরা নাসের অপব্যাখ্যা করে আল-কোরআনকে হাসির পাত্রে পরিণত করেছে। শুধু গ্রেফতার করলেই হবে না—তার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।

সম্প্রতি আবুল সরকারের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে তীব্র ক্ষোভ দেখা দেয়। ভিডিওতে দেখা যায়, সে আল্লাহ্ তায়ালাকে নিয়ে কটূক্তি করছে এবং সুরা নাসের অর্থ বিকৃত করে ‘আল্লায় নাচতে কইছে তাই নাচি’—এমন মন্তব্য করছে। এসব ভিডিও ভাইরাল হওয়ার পরই স্থানীয় মুসলিম জনগণ মানববন্ধনের উদ্যোগ নেয় বলে আয়োজকরা জানান।

সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহম্মাদ জাকির হুসাইন ফরিদীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্জ মাওলানা আমির হোসাইন, হাফেজ আব্দুল আউয়াল, যুবনেতা আমানতুল্লাহ আমান, আবুবকর পেয়াদা, মিজানুর রহমান, মাওলানা জুনাইদ আল হাবীব, বাইশরশি হাই স্কুলের শিক্ষক মাসুদ আলম, আবাবিল সংগঠনের সোহাগ শিকদার, মোঃ শেখ হাশমত, মোঃ নজরুল ইসলামসহ আরও অনেকে।

মানববন্ধনে দূরদূরান্ত থেকে শতাধিক মুসলিম জনতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সদরপুরে বাউল শিল্পী আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :