ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত

​মোঃ নুরুল ইসলামঃ

​“পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচি সূচনা করা হয়।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম রাব্বানী (আর. এম. ও) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ্, মেডিকেল অফিসার ডা: সৌরভ চক্রবর্তী সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, সভায় বক্তারা জনস্বাস্থ্যের উন্নয়নে পুষ্টির গুরুত্ব তুলে ধরেন। সভায় জানানো হয় যে, উন্নত বাংলাদেশ গড়তে হলে প্রতিটি ঘরে গর্ভবতী মা ও শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা অপরিহার্য। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে পুষ্টি বৈষম্য দূর করে একটি সুস্থ সবল প্রজন্ম গড়ে তোলাই এবারের মূল লক্ষ্য। গর্ভবতী মা ও শিশুদের সুষম খাদ্যাভ্যাস নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে বছরব্যাপী সাধারণ মানুষের দোরগোড়ায় পুষ্টি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
​স্থানীয় শাকসবজি ও দেশীয় ফলের মাধ্যমে কীভাবে স্বল্প খরচে পুষ্টির চাহিদা মেটানো যায়, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। ​সভায় উপস্থিত প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “একটি জাতি কতটা শক্তিশালী হবে তা নির্ভর করে সেই জাতির শারীরিক ও মানসিক গঠনের ওপর। আমাদের এবারের অঙ্গীকার হলো—বাংলাদেশের কোনো ঘর যেন পুষ্টিহীনতায় না ভোগে। বৈষম্যমুক্ত পুষ্টিকর বাংলাদেশ গড়তে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।”

​অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে একটি সচেতনতামূলক র‍্যালি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ করে

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

error: Content is protected !!

সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত

আপডেট টাইম : ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :